যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় বিনামূল্যে সার ও শর্ষেবীজ বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:১১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
দেবহাটায় বিনামূল্যে সার ও শর্ষেবীজ বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও শর্ষের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, মোস্তফা মোস্তাক আহম্মদ, মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ, আলাউর রহমান সিদ্দিকী, জাহিদুজ্জামান, ইব্রাহিম খলিল ও ইউনুস আলীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় তালিকাভুক্ত তিন হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি উন্নত জাতের শর্ষের বীজ, দশ কেজি ডিএপি অথবা টিএসপি সার এবং দশ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)