যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
দেবহাটায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

সাতক্ষীরার দেবহাটায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।

সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুসফিয়াতুন নাহার এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সভার সার্বিক সমন্বয় করেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সোশ্যাল মোবিলাইজার মাধবী রানী।

সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন বক্তারা। তারা শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র‍্যাপিড রেসপন্স স্কোয়াডের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্ত করা, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষার আওতায় আনার বিষয়ে আলোচনা করেন।

বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)