যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:৪৪ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:০৯ পিএম
কালিয়ায় মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হাতে যুবদল এবং জাসাসের দুইজন নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান পলাশ।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মিছিল বের করেন।

মিছিলটি কালিয়া পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী মিছিলে হামলা চালান।

এ সময় বহরে থাকা নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), কালিয়া পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) আহত হন।

তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোহেল ও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেল মোল্লার মৃত্যু হয়েছে। তিনি বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুর ভাগনে।

পরবর্তীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশিকুজ্জামান পলাশ জানান, হামলায় আহত গুরুতর আহত শাহীনও মারা গেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের ফোন ব্যস্ত থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয় বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, হামলায় নেতৃত্ব দেন নড়াইল-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তির ভাইপোরা-ভাগনেসহ নিকটাত্মীয়রা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)