যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা জজ আদালত ভবন ও সার্কিট হাউসে ককটেল নিক্ষেপ

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:৫৭ পিএম
খুলনা জজ আদালত ভবন ও সার্কিট হাউসে ককটেল নিক্ষেপ

জেলা ও দায়রা জজ আদালত ভবনে এবং সার্কিট হাউসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের নৈশপ্রহরী বাপ্পি জানান, রাত পৌনে নয়টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে আদালত ভবনের বাউন্ডারির বাইরে দাঁড়ায়। তারা দুজনেই হেলমেট পরিহিত ছিল। নৈশপ্রহরী বাপ্পি তাদের সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেন। সে সময় তাদের একজন একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি আদালতের বারান্দায় বিস্ফোরিত হয়।

অপর নৈশপ্রহরী এসএম মুরাদ আহমেদ জানান, ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আধা ঘণ্টা পরে খুলনা সার্কিট হাউসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি সার্কিট হাউসের উত্তর পশ্চিম কোণে বিস্ফোরিত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)