খুলনা অফিস
খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বোগদিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই আটক অভিযানে অংশ নেয়।