যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:২০ পিএম
চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বাসি ও পচা খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে চুয়াডাঙ্গার বেগমপুর বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে বেকারি, হোটেল, ফলের দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

এ সময় শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ওয়াজেদ আলী স্বপনের প্রতিষ্ঠান মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাসি ও পচা খাবার সংরক্ষণ করে তা দিয়ে খাবার তৈরির দায়ে জসিম উদ্দীনের জসিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মফিজুল ইসলামের মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোহাম্মদ মামুনুল হাসান আরও জানান, বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)