যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের ফটকে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:৩৩ পিএম
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের ফটকে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা

সাতক্ষীরার আশাশুনিতে গ্রামীণ ব্যাংকের বড়দল শাখার প্রধান ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ব্যাংকের নৈশপ্রহরী আব্দুস সালাম গাজী জানান, রাত ১টার দিকে মোটরসাইকেলে করে দুই থেকে তিনজন যুবক এসে ব্যাংকের প্রধান ফটকের সামনে একটি টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান মুঠোফোনে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।

সেখানে গিয়ে পুলিশ টায়ার পোড়ানোর আলামত পেয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)