যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগের নয় নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
যশোরে আওয়ামী লীগের নয় নেতাকর্মী কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যশোরে দায়ের করা পৃথক দুটি মামলায় নয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোতোয়ালি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন সাগর শেখ, ফয়সাল বেপারী, মামুন ওরফে লেটা মামুন, কাজী মহিউদ্দিন, রবিউল ইসলাম, মিশকাত খান হিমেল, আবুল কালাম আজাদ, রুবেল হোসেন ও রাজিব হাসান।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ।

অন্যদিকে, গত ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় সমবেত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় তারা বসুন্দিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা কার্যালয়ে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় বাকি তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক নয়জনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)