স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের এইচএমএম রোড স্বর্ণপট্টিতে বেশ কিছু টাকাসহ একটি ব্যাগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন যশোরের বেজপাড়া তালতলা মোড়ের বৌরানি জুয়েলার্সের মালিক ফারুক হোসেন।
তিনি বেজপাড়া কবরস্থান রোডের মৃত নুর মোহম্মদের ছেলে এবং ওই এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক।
ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার তিনি একটি কাজে সন্ধ্যার দিকে এইচএমএম রোডের স্বর্ণপট্টিতে যান। সে সময় বেশ বৃষ্টি হচ্ছিল। ফেরার সময় একটি জুয়েলারি দোকানের সামনের রাস্তার ওপর ছোট একটি পার্স (ব্যাগ) দেখতে পান। তিনি সেটি উঠিয়ে আশেপাশে খোঁজ করেন। পরে দেখতে পান ওই ব্যাগের মধ্যে বেশ কিছু পরিমাণ টাকা ও কয়েকটি চাবি রয়েছে।
এরপর তিনি চৌরাস্তায় কোতোয়ালি থানা জামে সমজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনাটি জানান এবং কেউ যদি খোঁজ করেন তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে রাখেন।
ফারুক হোসেন এ প্রতিবেদকের কাছে জানিয়েছেন, উপযুক্ত প্রমাণসাপেক্ষে ওই টাকাভর্তি ব্যাগ ও চাবি প্রকৃত মালিক তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।