যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় নিহত বিএনপির দুই নেতার দাফন সম্পন্ন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৪ পিএম
কালিয়ায় নিহত বিএনপির দুই নেতার দাফন সম্পন্ন

নড়াইলের কালিয়ায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী কর্মীদের হামলায় নিহত বিএনপি নেতা সোহেল শেখ ও শাহিন শেখের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কালিয়া বিএনপি কার্যালয়ের সামনে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশব্যাপী আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে বেন্দারচর এলাকার বটতলায় পৌঁছালে ওত পেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে বিএনপি নেতা সোহেল ও শাহিনসহ অন্তত তিনজনকে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের খুলনায় রেফার করা হয়। খুলনা নেওয়ার পথে বিএনপি নেতা সোহেল ও শাহিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ কালিয়ায় আনা হয়। এ সময় নিহতের আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু অভিযোগ করেন, ৪০টি মোটরসাইকেল নিয়ে তাদের শোভাযাত্রায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা দশটি পুড়িয়ে দিয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের মারধর করে আহত করা হয়। তার দাবি, হামলার পর অভিযুক্তরা ‘এমপি মুক্তির’ নামে স্লোগান দিয়ে লাঠি ও রামদা হাতে মিছিল করে। তারা ‘দ্বিতীয় বাংলাদেশ বানানো’র স্লোগানও দেয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বেন্দারচর গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)