যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে বিয়ে ভেঙে যাওয়ায় অপপ্রচার ও হুমকির অভিযোগ ব্যাংক কর্মকর্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৪:২৫ পিএম
ঝিনাইদহে বিয়ে ভেঙে যাওয়ায় অপপ্রচার ও হুমকির অভিযোগ ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহে বিয়ে ভেঙে যাওয়ার জেরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান বলেন, গত ৭ অক্টোবর শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামের এক নারীর সঙ্গে তার বিয়ের প্রস্তাব আসে।

পরে ১০ অক্টোবর শহরের একটি রেস্তোরাঁয় ওই নারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়, যেখানে আজিজুর রহমানের ছেলেও উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয় এবং এ উপলক্ষে কিছু কেনাকাটাও করা হয়।

আজিজুর রহমান জানান, পরে তার সন্তানেরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনা হয় এবং তারা আরও কিছু সময় নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি ওই নারীর মামাকেও জানানো হয়। তার অভিযোগ, এরপর থেকেই শারমিন তানিয়া তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন।

বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা, সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরদিন ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শতাধিক লোকজন নিয়ে আজিজুর রহমানের বাড়ির সামনে উপস্থিত হন শারমিন তানিয়া। এ সময় বাড়ি দখলের চেষ্টা, ফটক (গেট) ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

আজিজুর রহমান দাবি করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও মিথ্যা অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)