পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শর্ষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।
এ সময় লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।