মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে শর্ষে ও মসুরের বীজসহ সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয় হাজার কৃষককে জনপ্রতি এক কেজি শর্ষের বীজসহ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি ৯০০ কৃষক পেয়েছেন জনপ্রতি পাঁচ কেজি মসুরের বীজসহ দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আবু আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।