যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৬:৩২ পিএম
কোটচাঁদপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে শর্ষে ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল ও পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা প্রণোদনা বাস্তবায়ন করছে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে। বক্তারা প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার মোট এক হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সহায়তা পাচ্ছেন। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে শর্ষে ও মসুর বীজের পাশাপাশি দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)