যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৪:১৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৪:৫২ পিএম
সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা শুরু

পাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনের ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

অগ্রগতি সংস্থার আয়োজনে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের তত্ত্বাবধানে ১৯ ও ২০ নভেম্বর এ মেলা চলবে। মেলায় মোট ১৯টি স্টল রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব দাশ, বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস এবং উদ্যোক্তা রেহেনা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ ও উদ্যোক্তাদের সফলতার গল্প নিয়ে দুটি মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়। উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ ও পুঁজি পেয়ে মানব পাচারের শিকার অনেকেই হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। তবে বৃহত্তর বাজারের সঙ্গে সংযোগ ও নেটওয়ার্কিংয়ের ঘাটতি তাদের অগ্রগতির পথে বড় বাধা। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ক্রেতা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।

মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানব পাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলাবিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)