স্টাফ রিপোর্টার
, যশোর
ব্যবসা পরিচালনা, আইনি বিষয় ও পদ্ধতিগত দক্ষতা উন্নয়নে যশোরে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। কর্মশালাটি বাস্তবায়ন করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড।
চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে ব্যবসা পরিচালনায় তাদের আইনি জটিলতা, আর্থিক ব্যবস্থাপনা ও পদ্ধতিগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
বক্তারা আরও বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে উৎসাহের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পাঁচদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন পদ্ধতি ও আইন সম্পর্কে জেনেছেন। তারা এ জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।