যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ সার বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
কেশবপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ সার বিতরণ

যশোরের কেশবপুরে তিন হাজার ২৩০ কৃষককে বিনামূল্যে সার এবং শর্ষে ও মসুর ডালের বীজ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১১টি ইউনিয়ন ও পৌরসভার এলাকায় তিন হাজার ২৩০ কৃষককে সরকারি এই প্রণোদনা দেওয়া হয়েছে।

কৃষকদের এক কেজি করে শর্ষে বীজ, পাঁচ কেজি করে মসুর ডালের বীজ এবং ১৫ থেকে ২০ কেজি করে দুই ধরনের সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিএনপিনেতা আলমগীর হোসেন বিশ্বাস, মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, জামায়াতনেতা জাকির হোসেন, এনসিপিনেতা সম্রাট হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)