যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

✍️লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৪:৪৮ পিএম
লোহাগড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নয় হাজার ৪৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু।

লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মধুসূদন দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মিল্টন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে শর্ষে, সূর্যমুখী, মসুর, খেসারি ও হাইব্রিড অড়হরের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার নয় হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন।

তিনি জানান, প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য এক কেজি শর্ষের বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)