যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১০:৩৯ পিএম
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যার পর তারা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছে। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মোবাইলফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিল।

আরেকটি ভিডিওতে এইচএম রুবেল ফরাজী নামে এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেবো।’

লাইভে তিনি আরও বলেন, পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। তারা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নেভানোর চেষ্টা করছেন। তারা পিছু হটবেন না।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাতে বলেন, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলেছে- এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। পরবর্তীতে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এর পর রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরার জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তারা পেয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে তারা ঘটনাস্থলে যেতে পারবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)