যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:১৫ পিএম
চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

যশোরে দুই যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর সদর আমলী আদালতে মামলাটি করেন সদর উপজেলার এড়েন্দা গ্রামের ফজলে করিমের ছেলে জামাল হোসেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মুজিদ সরদারের ছেলে আব্দুর রহিম, ছাতিয়ানতলা গ্রামের মোহাম্মদের ছেলে বাবু, শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড এলাকার আকবর আলী ও তার স্ত্রী মোছা. পারুল।

মামলার এজাহারে বাদী জামাল হোসেন উল্লেখ করেন, আসামি আব্দুর রহিম ও পারুল সম্পর্কে ভাই-বোন। তারা অপর দুই আসামি বাবু ও আকবর আলীকে সঙ্গে নিয়ে জামাল হোসেনের ছেলে রাতুল ও ভাগনে তামিমকে সেনাবাহিনীতে বেসামরিক (সিভিলিয়ান) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান।

জনপ্রতি ছয় লাখ টাকা হিসেবে দু’জনের চাকরির জন্য মোট ১২ লাখ টাকা দাবি করেন তারা এবং ১৫ দিনের মধ্যে ঢাকা সেনানিবাসে নিয়োগের প্রতিশ্রুতি দেন।

আসামিদের কথায় বিশ্বাস করে গত ৩ নভেম্বর জামাল হোসেন তাদের ১২ লাখ টাকা দেন। ওই দিন বিকেলেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে রাতুল, তামিম ও জামাল হোসেনকে সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকায় নিয়ে যান আসামিরা।

ঢাকায় পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল) কথা বলে তাদের কাছ থেকে আরও ২১ হাজার টাকা নেওয়া হয়। এরপর ঢাকা সেনানিবাসের পাশের একটি বাড়িতে নিয়ে তাদের আটকে রাখা হয়।

সেখানে অবস্থানকালে আসামিদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে গত ৬ নভেম্বর কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে যশোরে ফিরে আসেন জামাল হোসেন, রাতুল ও তামিম।

পরবর্তীতে আসামি আব্দুর রহিমের সঙ্গে ফোনে যোগাযোগ করে চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা তা দিতে অস্বীকার করেন এবং উল্টো হুমকি-ধমকি দেন। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন বাদী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)