যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৮ পিএম
ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান (২২) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মেহেদী হাসান বরগুনা সদর উপজেলার জামাল সরদারের ছেলে। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে তিনি বড়খাজুরা গ্রামের ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিলেন।

ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই আত্মহননের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, রাতে তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি তার স্বামীর মরদেহ দেখতে পান।

বাড়ির মালিক হৃদয় ইসলামের স্ত্রী মোসা. আসমা বেগম জানান, ওই দম্পতি গত ১১ নভেম্বর তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)