পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক চার লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ ও পাইকগাছা থানা।
প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা জানান।