যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষার মান উন্নয়নে লোহাগড়ায় মা ও অভিভাবক সমাবেশ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
শিক্ষার মান উন্নয়নে লোহাগড়ায় মা ও অভিভাবক সমাবেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি মুস্তাক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুস্তাফিজুর রহমান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোজাফফর হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষক এসএএম সালেকীন প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বাড়িতে মা ও অভিভাবকদের আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)