যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৫২ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১০:৫৩ পিএম
লোহাগড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইলে লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মণ্ডল। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ কে এম কামরুল হাসান।

বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস প্রমুখ।

সংবর্ধনা সভায় শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বি এম লিয়াকত হোসেন, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বি এম ফারুক আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)