যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:১৭ পিএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করা যাবে।

ফরম পূরণের ফি জমা দিয়ে তা নিশ্চয়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ও ২৪ নভেম্বর।

রোববার (১৫ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সার্ভার এখনো চালু রয়েছে। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। তাদের ফল প্রকাশ করা হবে আগামী ২৩ নভেম্বর।

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

তাদের মধ্যে খুলনায় সাত হাজার ৪৯৪, যশোরে ছয় হাজার ২৭৫, বাগেরহাটে তিন হাজার ৪৫, সাতক্ষীরায় চার হাজার ২৯২, চুয়াডাঙ্গায় দুই হাজার ২৪৪, মেহেরপুরে এক হাজার ৩৩৩, কুষ্টিয়ায় চার হাজার ৯৪৯, নড়াইলে এক হাজার ৮১৩, ঝিনাইদহে পাঁচ হাজার ১০৬ এবং মাগুরায় দুই হাজার ৬৭৬ জন রয়েছেন।

আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যশোর শিক্ষা বোর্ড ১১টি নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৫০ হাজার ৬৬৮ জন।

গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়।

আবেদনের শেষ সময় ছিল ৭ নভেম্বর। তবে সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, এবার ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

সময় কম থাকলেও নির্ধারিত ২৩ নভেম্বরই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)