যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ১৩৭ শিক্ষার্থীর মেধাবৃত্তি লাভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৫:০৯ পিএম
অভয়নগরে ১৩৭ শিক্ষার্থীর মেধাবৃত্তি লাভ

যশোরের অভয়নগরে ১৯টি বেসরকারি বিদ্যালয়ের ১৩৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নওয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের অডিটোরিয়ামে এসব প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক সেলিম হোসেন, সাংবাদিক আশরাফ হোসেন প্রিন্স, অধ্যক্ষ মাহফুজা বেগম, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, সাজ্জাদ হোসেন, মাসুদ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান। এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ১৯টি বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৫৫০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

এরমধ্যে ট্যালেন্টপুলে ৩১জন এবং অন্যদের সাধারণ গ্রেডে বৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)