যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতার অভিযোগে যশোরে আটক ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০১:২৫ এ এম
নাশকতার অভিযোগে যশোরে আটক ৩

নাশকতার অভিযোগে যশোরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি, একই এলাকার শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।

পুলিশের দাবি, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ খবর নিশ্চিত করে জানান, আটক তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ও শহরের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলে তাদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা পাওয়া গেছে।

আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৫ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)