যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
গাংনীতে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে হাসান আলী নামে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।

গ্রেপ্তার হাসান আলী চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান আলীর বিরুদ্ধে দুটি অস্ত্র ও দুটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)