যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নয় মাসে ৫০৭ মামলায় সাজা, দেওয়ানি নিষ্পত্তির হার ১৫৫%

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৯:১২ পিএম
যশোরে নয় মাসে ৫০৭ মামলায় সাজা, দেওয়ানি নিষ্পত্তির হার ১৫৫%

যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতি ফিরেছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতে ৫০৭টি মামলায় আসামিদের সাজা হয়েছে।

এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৫৪ জনকে। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এতে কমেছে বিচারাধীন মামলার সংখ্যাও।

শনিবার (১৪ নভেম্বর) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে আসে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিচার বিভাগের কার্যক্রম ও মামলার পরিসংখ্যান তুলে ধরে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।

উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়েছিল।

ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম নয় মাসে দায়রা আদালতে ৪০০টি মামলায় সাজা হয়েছে। এ সময়ে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকসংক্রান্ত মামলার নিষ্পত্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

২০২৫ সালের পুরো বছরে মাদক মামলার ৫৮টি রায়ে সাজা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিপরীতে, চলতি বছরের প্রথম নয় মাসে মাদক মামলার ১০৭টি রায়ে ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেওয়ানি মামলার নিষ্পত্তিতে অগ্রগতির চিত্র আরও স্পষ্ট।

২০২৫ সালে এসব মামলার নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই বছর সাত হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ছয় হাজার ১০৭টি।

২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন মামলা দায়ের হয়েছে চার হাজার ৩৯০টি। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ছয় হাজার ৮২২টি মামলা।

ফলে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এ সময়ে দেওয়ানি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২১টিতে।

এদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা নিষ্পত্তিতে অগ্রগতি হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদালতটির বিভিন্ন ফৌজদারি, জিআর ও সিআর মামলার মধ্যে মোট ১৩ হাজার ৬৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর মধ্য দিয়ে বিচারাধীন মামলার জট কমাতে এবং বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভূমিকা রাখছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এসএম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম ও এমএ গফুর।

সম্মেলনে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বেড়েছে।

দ্রুত বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রতা কমাতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)