যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৃজনশীল মেধা অন্বেষণ যশোরে অভীক্ষা নেবে শিক্ষা ফাউন্ডেশন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:১৩ পিএম
সৃজনশীল মেধা অন্বেষণ যশোরে অভীক্ষা নেবে শিক্ষা ফাউন্ডেশন

শিক্ষাতথ্য ও গবেষণা প্রতিষ্ঠান শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ যশোর শহরে সৃজনশীল মেধা অন্বেষণ অভীক্ষা গ্রহণ করবে।

এ বছর সপ্তম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ অভীক্ষা আয়োজন করা হয়েছে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিখন অগ্রগতি যাচাই করা সম্ভব হবে, তদনুযায়ী অভিভাবক ও শিক্ষকরা নার্সিং করতে পারবেন। এ জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটিতে ১০০ নম্বরের পাশাপাশি জীবনঘনিষ্ঠ সাধারণ জ্ঞান, জেলা-উপজেলা পরিচিতি, ক্রীড়া, স্বাস্থ্যবিজ্ঞান ও চলমান সামাজিক সমস্যা বিষয়ে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক অভীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জন্য যশোর শহর ও শহরতলির ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ এই মূল্যায়ন অভীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।

এ কর্মসূচির আহ্বায়ক প্রধান শিক্ষক রেজাউল হকের সভাপতিত্বে তার কর্মস্থল যশোর ইসলামিয়া বালিকা বিদ্যালয়ে ছুটির দিনে আয়োজিত মতবিনিময় সভায় যশোর সদরের প্রায় ৩০ জন শিক্ষক অংশ নেন।

এ বিষয়ে স্বাগত বক্তব্যে মেধা অন্বেষণ অভীক্ষা কর্মসূচির সদস্য সচিব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমিনুর রহমান বিদ্যুৎ বলেন, ২০১২ সাল থেকে সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিধিমালা মোতাবেক সারা দেশে সকল উপজেলা/থানা ও জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ অভীক্ষা হতো।

কিন্তু ২০২০ সালে থেকে তা বন্ধ আছে। গবেষণা প্রতিষ্ঠান ‘শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের’ কমিটি মনে করে, এ অভীক্ষা চালু থাকা প্রয়োজন। তাই বেসরকারিভাবে যশোর সদর উপজেলায় এ অভীক্ষা আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে নির্ধারিত ফরমে নিয়ে আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে আহ্বান জানান তিনি।

এ বিষয়ে মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও সাংবাদিক সমাজের প্রতি বিশেষ সহযোগিতা কামনা করা হয়।

বার্ষিক পরীক্ষার পরে ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিতব্য এ অভীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা ও প্রশাসনিক অফিসারদের উপস্থিতিতে পুরস্কার, সনদ ও প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মহসিন আলী, ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদকপ্রাপ্ত আব্দুস সামাদ এবং যশোর শহর ও শহরতলির প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্টুডেন্টদের শিখন যাচাইয়ের জন্য সরকারিভাবে মূল্যায়ন অভীক্ষা, ২১১ উপজেলায় লার্নিং অ্যাসেসমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন (লাসি) টেস্ট এবং ২০০ উপজেলা শহরের কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ৫০ নম্বরের গাণিতিক অভীক্ষা চালু ছিল।

প্রেস বিজ্ঞপ্তি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)