যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবির নয়া রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৪৪ পিএম
যবিপ্রবির নয়া রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন কাজী মো. জালাল উদ্দীন।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।
যবিপ্রবির জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী মো. জালাল উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যবিপ্রবিতে যোগদানের পূর্বে কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে সংস্থাপন-৪ শাখার প্রধান এবং প্রশাসন শাখার অতিরিক্ত শাখা প্রধান হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বপালন করেন।

তিনি যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সন্তান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)