যশোর, বাংলাদেশ || রবিবার, ১৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবির সাথে কাজ করতে আগ্রহী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ১২:৩২ এ এম
আপডেট : রবিবার, ১৭ মে,২০২৬, ০১:৩৮ এ এম
কুবির সাথে কাজ করতে আগ্রহী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ অ্যাকাডেমিক কার্যক্রমে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)। বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধিদের বৈঠকে এই সম্ভাবনা সৃষ্টি হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, ফাস্ট-এনইউসিইএসের করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ছয়টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)