খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সংগীতবিষয়ক সংগঠন ‘কৃষ্টি’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে অর্থনীতি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম সৌরভ সভাপতি এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী ধীমান মজুমদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বুধবার (২০ মে) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি এসএম মিনহাজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ ফয়সাল রুহাদ, সাংগঠনিক সম্পাদক জেরিক তুর্জো মারান্ডি, কোষাধ্যক্ষ ইন্তেসার খান রুদ্র, যুগ্ম কোষাধ্যক্ষ অর্ঘ্য দেব রায়, দপ্তর সম্পাদক অরিত্র্য কর্মকার নিলয় এবং যুগ্ম দপ্তর সম্পাদক সজীব হোসেন।
এছাড়াও কমিটিতে রয়েছেন— প্রচারণা সম্পাদক শাফিকা কামাল, সহকারী প্রচারণা সম্পাদক জিদান আল রাকিব, নকশা ও অঙ্কন সম্পাদক ওয়াশি ইসলাম শাফিন, যুগ্ম নকশা ও অঙ্কন সম্পাদক অর্ণব দাস, লজিস্টিকস ও সরবরাহ সম্পাদক তুরিয়া রায়, সহকারী লজিস্টিকস ও সরবরাহ সম্পাদক মেহেদী হাসান প্লাবন, উন্মেষ দাস ও মার্জুক রহমান আদিথ।
পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক নুসরাত জাহান, সহকারী পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক নূজহাত তাবাসসুম তানহা, যোগাযোগ সম্পাদক অর্পিতা সানা, সহকারী যোগাযোগ সম্পাদক সঞ্চারী দাস জুই, শুভ্রতা মজুমদার ও মমতা ঢালী।
ফটোগ্রাফি ও আইটি সম্পাদক সঞ্চিতা দেবনাথ, সহকারী ফটোগ্রাফি ও আইটি সম্পাদক আমির হামজা ফাহিম, নাজিয়া নুসরাত, অঙ্কিতা সিংহ রায় ও অনুষ্কা রায়। ব্র্যান্ডিং ও স্টেজ লিড সম্পাদক ভিকের উন মৌমিতা, সহকারী ব্র্যান্ডিং ও স্টেজ লিড সম্পাদক ফাইজা ফারজানা, সৃজিতা সাহা, হেমন্ত খান ও অনন্না হালদার।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি।
নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সভাপতি রাইসুল ইসলাম সৌরভ বলেন, “আমাদের আগামী কার্যক্রমের অংশ হিসেবে ‘ইন্টার ইউনিভার্সিটি মিউজিক ফেস্ট (সিজন-৮)’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসে একটি থিমভিত্তিক সংগীতানুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে নির্দিষ্ট বিষয়ের ওপর গান ও পরিবেশনা থাকবে।”
সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শীতকালে আমরা ‘কুয়াশার চাদর’ নামে একটি ওয়েলফেয়ার প্রোগ্রাম করবো, যার মাধ্যমে শীতার্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করা হবে। কৃষ্টির সব সদস্যের সহযোগিতায় আমরা সংগীতচর্চার পাশাপাশি এই সামাজিক দায়িত্বগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।”