যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যৌক্তিক বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:০৯ এ এম
যৌক্তিক বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে উপজেলার খুচরা কীটনাশক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বালাইনাশকের সঠিক ও যৌক্তিক ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এই কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান।

বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে নির্ধারিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)