যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:১৩ এ এম
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযান

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে প্রাণসায়রের খালের পাড়ে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এবং রূপান্তরের বাস্তবায়নে গো ফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাণ সায়ের খালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, প্রকল্পটির আওতায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)