যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকনেতা তৌহিদুর রহমানের বোনের দাফন সম্পন্ন, শোক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১০:৩০ পিএম
সাংবাদিকনেতা তৌহিদুর রহমানের বোনের দাফন সম্পন্ন, শোক

প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের বোন ও নিউজ টোয়েন্টিফোরের যশোর জেলা প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেলের মা মুফরাফুন্নেছা (৬১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৩৩ আগস্ট) বাদ আসর বেজপাড়ায় তালতলা জামে মসজিদে জানাজা শেষে খড়কি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ইকরাম উদ দ্দৌলা, চেম্বার্স অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান মুকুল, জুলফিকার আলী জুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুফরাফুন্নেছা বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুরূপ শোক প্রকাশ করেছে সুবর্ণভূমি পরিবার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)