যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘পেরেক আল-আমিন’ হত্যায় আরেক সন্দেহভাজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১১:৫৮ এ এম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৩:৩৩ পিএম
‘পেরেক আল-আমিন’ হত্যায় আরেক সন্দেহভাজন আটক

Subornovumi যশোরে পেরেক আল-আমিন হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি সৌরভ হোসেন তুষার। তারিক হাসান বিপুল ছবি:

যশোরে ইমিটেশন ব্যবসায়ী আল-আমিন হোসেন ওরফে পেরেক আল-আমিন (২৯) হত্যা মামলার সন্দেহভাজন আসামি সৌরভ হোসেন তুষার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। এ নিয়ে হত্যা মামলায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হলো।

রোববার (২৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করে র‌্যাব। তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে আল-আমিন হোসেন প্রতিদিনের মতো যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে নিজের দোকানে যান। সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে। এরপর আল-আমিন মোটরসাইকেলযোগে বারান্দীপাড়ার লিচুতলার উদ্দেশে বের হন। পরে তিনি আর দোকান কিংবা বাড়িতে ফেরেননি।

একই দিন বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে হত্যা করে বারান্দীপাড়ার লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে লিচুতলা মাদরাসার পেছনের একটি মেহগনিবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে শনিবার শহরের মনিহার এলাকা থেকে হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন আসামি ব্ল্যাক আল-আমিনকে আটক করে পুলিশ। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

র‌্যাবের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)