যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিতার লাশ রেখে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৬

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৯:২৬ পিএম
পিতার লাশ রেখে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৬

যশোরের কেশবপুরে পিতার মৃত্যুর পর তার লাশ দাফন না করেই জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুই ভাইসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্নাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্নাসগাছা গ্রামের আব্দুল খালেক (৭৫) সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে মারা যান।

এরপর তার লাশ বাড়ির বারান্দায় রেখে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তার দুই ছেলে মাহাবুব রহমান ও আছাবুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তারা দা ও বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে দুই ভাই মাহাবুব ও আছাবুর রহমানের মাথা ফেটে গুরুতর জখম হয়। দুই পক্ষের হামলায় নারীসহ আরও চারজন আহত হন। পরে এলাকাবাসী ও স্বজনেরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে পরিস্থিতি শান্ত হয়।

এরপর এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক কবরস্থানে আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)