যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

মহেশপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৯:০২ পিএম
মহেশপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

মাদক সেবনের দায়ে মহেশপুরে দুই যুবককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহেশপুর উপজেলার ফতেপুর (বেড়ের মাঠ) এলাকার মৃত নোয়াব আলীর ছেলে মাসুদ রানা (৩০) এবং একই এলাকার মফিদুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (২০)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত উভয়কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)