যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০১:১১ এ এম
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

মাদক বিরোধী অভিযানে চারজন চিহ্নিত মাদককারবারিকে আটক করেছে যশোর সদর ফাঁড়ি পুলিশ। সোমবার দুপুর থেকে যশোর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে 'চায়না সাগর', পূর্ব বারান্দিপাড়া ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা।

সদর ফাঁড়ির আইসি আমানউল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতাউরসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)