যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৩:৩৭ পিএম
নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো যশোরেও শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬। এ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর সদরের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে সারাদেশে নৌযান শুমারি পরিচালিত হচ্ছে।

শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহও এ শুমারির অন্যতম প্রধান উদ্দেশ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)