বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় তীব্র লবণাক্ততার কারণে সৃষ্ট সুপেয় পানির সংকট মোকাবিলা এবং বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে উপকূলীয় মানুষের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে মোংলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝেও এসব পানির ট্যাংক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মধ্যে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপসহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।