যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ক্লাস রুমের ফ্যান খুলে পড়ে শিশু শিক্ষাথী আহত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০১:৫৫ এ এম
পাইকগাছায় ক্লাস রুমের ফ্যান খুলে পড়ে শিশু শিক্ষাথী আহত

খুলনার পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ৪৭ নম্বর হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত আফিয়া ইভনাত ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকালে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ফ্যানটি চলন্ত অবস্থায় হঠাৎ খুলে পড়ে। প্রথমে ফ্যানটি একটি টেবিলের ওপর পড়ে এবং সেখান থেকে ছিটকে পড়ে ফ্যানের হাতলটি আফিয়ার নাকের ওপর আঘাত করে। এতে তার নাক ও মুখ কেটে গিয়ে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন ভবনে ফ্যানটি লাগানো হয়েছিল। কীভাবে ফ্যানটি খুলে গেল তা বুঝতে পারছি না। ফ্যানটি প্রথমে টেবিলের ওপর পড়ে, পরে সেখান থেকে ছিটকে গিয়ে হাতলটি মেয়েটির নাকে লাগে। এতে সে আহত হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে। বর্তমানে সে মোটামুটি সুস্থ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)