যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পানিসম্পদমন্ত্রীর সাথে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির বৈঠক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৮:৩৫ পিএম
পানিসম্পদমন্ত্রীর সাথে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির বৈঠক

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে বৈঠক করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ একটি প্রতিনিধি দল।

রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিও ছিলেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির সার্বিক সহযোগিতায় এবং উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য পলাশ বিশ্বাস।

বৈঠকে ভবদহ সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে গত ১৬ মে যশোরে জাতীয় কনভেনসনে আইডব্লিউএম-এর প্রস্তাবনা অনুযায়ী দ্রুত ভবদহ অঞ্চলের বিলে বিলে পর্যায়ক্রমে টিআরএম চালু ও কৃষকের ক্ষতিপূরণ, দ্রুত আমডাঙা খাল সংস্কার, উজানে নদী সংযোগসহ সামগ্রিক প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানানো হয়।

মন্ত্রী মহোদয় নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং ভবদহ এলাকা পরিদর্শনে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন ভবদহ, তিস্তা এ জাতীয় সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ মতলেব হোসেন, বিএনপি অভয়নগর উপজেলার সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সংগ্রাম কমিটি সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস ও শিবপদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)