যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের সমাপ্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৪:০০ পিএম
কয়রায় ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের সমাপ্তি

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) বাস্তবায়নাধীন ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমন্বয়কারী মো. মামুনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ম্যানেজার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।

কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্ময় মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ-আল-জাবের, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাহমুদুল হাসান, উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মাসুম বিল্লাহ, কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তনয়, সাংবাদিক মো. হুমায়ুন কবির ও শিক্ষক আঃ রউফ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ কয়রার মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ইআরসিসি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের প্রশংসা করে তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও দুর্যোগসহনশীলতা বাড়াতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)