যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেতনার ভাঙনে অস্তিত্ব সংকটে ২০০ বছরের পুরনো বুধহাটা বাজার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:১৮ পিএম
বেতনার ভাঙনে অস্তিত্ব সংকটে ২০০ বছরের পুরনো বুধহাটা বাজার

বেতনা নদীর তীব্র ভাঙনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বুধহাটা বাজার অস্তিত্ব সংকটে পড়েছে। প্রতিরক্ষা বেড়িবাঁধ ধসে পড়ায় বাজারের শত শত ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহে প্রতি শুক্র ও সোমবার বুধহাটা বাজারে হাট বসে। প্রতিটি হাটে কয়েক কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। শুক্রবার এ অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাটও বসে।

বাজার কমিটির সভাপতি নুরুজ্জামান জুলু জানান, বাজারে অন্তত ৫০০টি স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বেতনা নদীর প্রবল স্রোতে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পড়ায় এসব প্রতিষ্ঠান সরাসরি হুমকির মুখে পড়েছে।

লুমিনিয়াম ব্যবসায়ী আব্দুল জলিল ও হোটেল ব্যবসায়ী বিশু ময়রা বলেন, যেকোনো সময় তাদের দোকান নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নদী খননের কারণেই ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। নদীর মাঝখানের পলি অপসারণ না করে ভাঙনকবলিত পাড়ঘেঁষে খনন করায় স্রোতের গতিপথ বাজারমুখী হয়েছে।

গত কয়েক দিনে বাজারসংলগ্ন ২৫ থেকে ৩০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। সম্প্রতি খেয়া পারাপারের সময় পাড় ধসে শিশুসহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন। বৃষ্টির কারণে কাজ শুরুতে কিছুটা বিলম্ব হলেও দ্রুত সংস্কারকাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে পানির ধারণক্ষমতা বেড়েছে। বুধহাটা এলাকার ভাঙন স্থায়ীভাবে রোধে নতুন প্রকল্প প্রয়োজন। তবে জরুরি পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত অস্থায়ী সংস্কারকাজ শুরু করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)