যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:২২ পিএম
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচি শেষে সবাই পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং ‘সবুজ হোক হাসপাতাল, সুস্থ থাকুক সবাই’ এই প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)