যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনি উঠানবৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর,২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর,২০২৫, ০৭:৩৯ পিএম
হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনি উঠানবৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নির্বাচনি উঠানবৈঠক করেছে মহিলাদল।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর মহিলাদল।

পৌর মহিলাদলের সভাপতি রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম মজিদ।

উপিস্থিত ছিলেন দলের উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সাকিব আহম্মেদ বাপ্পী, উপজেলা মহিলাদলের সভাপতি সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক সালমা খাতুন।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ জন্য তৃণমূলের নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। আসন্ন নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানেরশীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)