কেশবপুর (যশোর) প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলার দুটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা বাজারে এবং এর আগে রোববার রাতে মঙ্গলকোট বাজারে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
মিছিল দুটি মঙ্গলকোট ও গৌরীঘোনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাজার মোড় এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ ও সাধারণ সম্পাদক ইউছুব ঢালী প্রমুখ।