যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাস-ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
সন্ত্রাস-ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেলে বেনাপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং সদস্য নাজমুল হাসান বাবুল। এছাড়া সভায় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ও বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বক্তব্য রাখেন।

পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মদদপুষ্ট ব্যক্তিরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করা হবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)